শনিবার, ২৮ মার্চ ২০২৬

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে রুমি বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, রুমিকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

শনিবার (২৮ মার্চ) নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রুমি বেগম (২৯) গাংকান্দি শাখারপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় রুমির। তাদের ৩টি সন্তান রয়েছে। তবে রুমি বেগমের সঙ্গে প্রায়ই শ্বশুরবাড়ির লোকজনের কলহ লেগে থাকত।

নিহতের বড় বোন সুমি আক্তার বলেন, বিয়ের পর থেকে রুমির শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখত। শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকেও বোনের সঙ্গে কথা হয়েছে। সে আত্মহত্যা করতে পারে না। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

রাজৈর থানার ওসি (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *