বুধবার, ১ এপ্রিল ২০২৬

সবশেষ

আরব আমিরাতের ফুজাইরায় ড্রোন হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

আজ বুধবার আল-রিফা এলাকায় একটি খামারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফুজাইরা সরকারি মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে প্রতিহত করে। পরে সেটির ধ্বংসাবশেষ খামারে গিয়ে পড়ে, এতে ওই বাংলাদেশির মৃত্যু হয়।

এ ঘটনায় গুজব বা অসমর্থিত তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তারা জনসাধারণকে শুধুমাত্র সরকারি উৎস থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে।

উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *