লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দেশটির উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক জাহাজে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ বলেছে, যুদ্ধজাহাজটি লেবাননের ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তারা কয়েক ঘণ্টা নজরদারি চালানোর পর একটি নাভাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে।
সূত্র: আল–জাজিরা, গালফ নিউজ








