বুধবার, ৮ এপ্রিল ২০২৬

হাসানের মৃত্যু, হোসেন আক্রান্ত, তারা যমজ ভাই

যমজ দুটি শিশু। নাম হাসান ও হোসেন। বয়স আট মাস। তাদের যখন জন্ম হয়, তখনই মা সুমাইয়ার মৃত্যু হয়। হাসান ও হোসেন বেড়ে উঠছিল ওদের ফুফুর কাছে। কখনো কখনো নানির কাছেও থাকত।

দেশজুড়ে হামের যে প্রাদুর্ভাব চলছে, তাতে আক্রান্ত হয়েছে হাসান ও হোসেন। গত ২৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাসান মারা গেছে। এ মৃত্যুর কারণ হিসেবে হাম সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে পরিবারের আর্থিক দুর্দশার কারণে হোসেনের চিকিৎসা চলছে বাড়িতেই।

হোসেনের বাবা দিনমজুর সোহেল রানা বলেন, হাসান–হোসেনের মা তাঁর ছেলেদের মুখ না দেখেই মারা গেছেন। ছেলেরাও মায়ের মুখ দেখেনি। অনেক চেষ্টা করেও তিনি হাসানকে বাঁচাতে পারেননি। হোসেনকে হাসপাতালে ভর্তি করাতে পারছেন না দাবি করে তিনি বলেন, ‘আল্লাহ যা কপালে রাখছে, তা–ই হইব।’

বিষয়:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *