বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সবশেষ

ইন্টারনেট সেবা ৩ দিন বিঘ্নিত হতে পারে

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।

তবে সি-এমই-ডব্লিউই-৪ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিএসসিপিএলসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *