সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত মনোনীতদের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও মনোনীত হয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা ও হেলেন জেরিন খান।

মনোনয়ন তালিকায় আরও রয়েছেন নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার।

৩৬ জনের এই তালিকায় আরও আছেন শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।

এর আগে গত দুই দিনে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী প্রার্থীরা অংশ নেন।

সাক্ষাৎকারে প্রার্থীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ ও দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় সম্পর্কেও মতামত দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয়:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *