বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সবশেষ

চাঞ্চল্যকর ফয়সাল হত্যাকাণ্ডে জড়িত বিপ্লব হাসান গ্রেফতার

ঢাকার আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি মো:বিপ্লব হাসান বিপুকে গ্রেফতার করেছে পিবিআই। হত্যাকান্ডে ব্যবহতৃত ‘দা’ উদ্ধার ।

মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ১৫ এপ্রিল ২০২৬  ঢাকার আশুলিয়া এলাকায় ফয়সাল মোল্লা (৩৫) নামক এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে মো:বিপ্লব হাসান বিপু (২৮) এবং মো: মাসুদ (৩৪) সহ আরও অজ্ঞাতনামা ১/২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা দায়ের করেন।

২০ এপ্রিল ২০২৬ ফরিদপুর জেলার বোয়ালমারীর সাতৈরে অভিযান চালিয়ে পিবিআই ঢাকা জেলা তাকে গ্রেফতার করে। পর দিন  ২১ এপ্রিল ২০২৬ সকালে শ্রীখন্ডিয়া এলাকার জনৈক হাজী আলতাফ সরদারের নার্সারীর কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছেনি দা’টি উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে নেওয়া হলে হাসান ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

তদন্তে  জানা যায়, নিহত ফয়সাল আসামি মাসুদের দূর সম্পর্কের মামাতো ভাই। দীর্ঘদিনের বিরোধ ও ক্ষোভের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন ফয়সাল, বিপুর দুই কর্মচারীর নিকট থেকে নেওয়া মোবাইল ফোন ফেরত দেওয়ার জন্য বিপুকে ঘটনাস্থলে আসতে বলে। বিপু সেখানে উপস্থিত হয়ে তার বড় ভাই মাসুদকেও ডেকে আনে। কথা বলার এক পর্যায়ে মাসুদ হাতে থাকা লোহার রড দিয়ে ফয়সালকে অতর্কিত আঘাত করতে থাকে। এ সুযোগে বিপু ফয়সালের হাতে থাকা দা ছিনিয়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *