বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

লিবিয়ার পূর্ব উপকূল থেকে ৪০৪ জন অভিবাসী উদ্ধার

পূর্ব লিবিয়ার তোবরুক উপকূল থেকে দুর্দশাগ্রস্ত ৪০৪ অনিয়মিত অভিবাসীকে করা হয়েছে । লিবিয়ান রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ।

জানা গেছে, তুর্কি রেড ক্রিসেন্ট জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) -এর সহযোগিতায় অভিবাসীদের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে।

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইমাদ আল-ত্রাবলুসি বলেন যে, অনিয়মিত অভিবাসনের বিষয়টি লিবিয়ার জন্য একটি “জাতীয় নিরাপত্তার বিষয়” এবং দেশটিতে প্রায় ২৫ লক্ষ অভিবাসী রয়েছে। লিবিয়াকে সেইসব অনিয়মিত অভিবাসীদের প্রস্থানস্থল হিসেবে দেখা হয়, যারা ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *