হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ অস্থায়ীভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, সম্ভাব্য একটি শান্তি চুক্তি চূড়ান্ত করা ও তা স্বাক্ষরের সুযোগ আছে কি না, সেটি যাচাই করার জন্যই সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হচ্ছে। তবে এই বিরতির মধ্যেও ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন।
অন্যদিকে, ট্রাম্পের এই ঘোষণার পর বুধবার সকাল পর্যন্ত তেহরান থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে নিরাপদে বের করে আনার লক্ষ্যে গত সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে এর বিরোধিতা করে আসছে ইরান এবং তা প্রতিহত করারও ঘোষণা দিয়েছে।








