হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে ঘটে যাওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছে ইরান। দেশটি বলছে, এ ঘটনায় তাদের সামরিক বাহিনীর জড়িত থাকার দাবি ভিত্তিহীন।
সিউলে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, কোরীয় পতাকাবাহী জাহাজে হামলা বা ক্ষয়ক্ষতির সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে এ ধরনের অভিযোগকে ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করার কথাও উল্লেখ করা হয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, জাহাজটিকে নিরাপদে বন্দরে ফিরিয়ে আনার পরই বিস্ফোরণ ও আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ঘটনাটির উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয়নি সিউল।








