মঙ্গলবার, ১২ মে ২০২৬

নিলামে আরও ২০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিলামের মাধ্যমে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ দফায় কেন্দ্রীয় ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি বা ২০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

মঙ্গলবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, এই নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি মে মাসে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ১৪ কোটি ৫০ লাখ ডলার কিনেছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সময়ে একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮১ কোটি ৮৫ লাখ বা ৫.৮১ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, ডলার কেনার এই ধারাবাহিক পদক্ষেপ মূলত বাজারে সরবরাহ বাড়ানো এবং বিনিময় হার স্থিতিশীল রাখার কৌশলের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *