সোমবার, ১৮ মে ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।

গত ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে দেশ ছাড়েন রাষ্ট্রপতি। সফরকালে তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা, চিকিৎসক দল, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

রাষ্ট্রপতিকে বিদায় জানাতে সেদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ প্রধানমন্ত্রী কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *