সোমবার, ১৮ মে ২০২৬

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে ঈদুল আজহা উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ভিত্তিতে আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে। ফলে ইসলামিক বিধান অনুযায়ী ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *