বুধবার, ৮ জুলাই ২০২৬

সবশেষ

ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহ নেই, যুদ্ধবিরতি ‘শেষ’ বলে জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর হামলা ও পাল্টা হামলার পর দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতিকে কার্যত সমাপ্ত বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন করে কোনো ধরনের আলোচনায় তাঁর আগ্রহ নেই।

বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না। তারা জঘন্য। তারা অসুস্থ মানুষ এবং অসুস্থ মানুষেরাই তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।’

আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। তাঁর ভাষায়, ‘তারা মিথ্যাবাদী।’ তবে আলোচকেরা চাইলে সংলাপ চালিয়ে যেতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। যদিও তাঁর বিশ্বাস, এতে কেবল সময়ই নষ্ট হবে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযান ছিল বলে দাবি করা হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওই হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *