রবিবার, ৯ আগস্ট ২০২৬

সবশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সময়সূচির তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এ তফসিল চূড়ান্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *