রবিবার, ৯ আগস্ট ২০২৬

সবশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে অলি আহমদের প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত বৈঠকে দলটির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়।

সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় রোববারের বৈঠকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *