বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সবশেষ

সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শোধনাগারে আগুনের কালো ধোঁয়া। তবে দ্রুতই আগুন নেভানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইরান সৌদি তেল অবকাঠামোতে হামলা চালিয়ে থাকতে পারে।

রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার এবং রফতানিকারকদের মধ্যে একটি। হামলার পর সতর্কতাস্বরূপ শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে  ব্লুমবার্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *