শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সবশেষ

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে ইরানের প্রতিনিধিদল। দলটির নেতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।

তুর্কি টুডের প্রতিবেদন অনযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন এবং ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা পথ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন।

ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ক্রমেই গতি পাচ্ছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।

এদিকে, বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিনিধিদলকে পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।  তারা শনিবার সকালে রওনা হবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *