রাশিয়া যাওয়ার আগে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্র আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এর মধ্যে রবিবার আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেন, হরমুজ প্রণালী নিয়ে আমি এবং আব্বাস আরাঘচি একটি “ভালো আলোচনা” করেছি, যেখানে তারা “আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের যৌথ দায়িত্ব এবং দীর্ঘদিন ধরে আটক থাকা নাবিকদের মুক্তির জরুরি মানবিক প্রয়োজন” নিয়ে কথা বলেছেন।
ইরানের শীর্ষ কূটনীতিক ওমানে তার সমকক্ষ আলোচকে ধন্যবাদ জানিয়েছেন।
অব্বাসও এক পোস্টে গুরুত্বপূর্ণ এ নৌপথটির কথা উল্লেখ করে লিখেছেন, তাদের আলোচনায় প্রণালীটির মধ্য দিয়ে “নিরাপদ চলাচল নিশ্চিত করার উপায়” অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: বিবিসি








