মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সবশেষ

হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানান।
সারজিস আলমের ভাই সাহাদাত হোসেন সাকিব ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *