বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বেড়ে ১৭৯ টাকায় বিক্রি হবে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজমন্ত্রী দাম বৃদ্ধির কথা জানান। নতুন এই দর আজ থেকে কার্যকর হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, উৎসপর্যায়ে তেলের দাম ও আমদানি প্রক্রিয়ার বাড়তি খরচ বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে আমদানিকারক ও রিফাইনারদের দাবি অনুযায়ী আংশিক সমন্বয় করা হলেও পুরো দাবি পূরণ করা সম্ভব হয়নি।
যদি উৎসে ভোজ্যতেলের দাম কমে, তাহলে এই দাম আবার সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া, পাম অয়েলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।








