সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ প্রবাসীকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। প্রত্যেককে ২৫ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে তিনি জানান, তালিকাভুক্ত ২০৮ জনের মধ্যে ৫৭ জন শ্রমিক রয়েছেন, যারা জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত হন।

সরকার ইতোমধ্যে এই ২০৮ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের ক্ষতিপূরণের বিষয়টি এখন আদালতের বিবেচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *