বুধবার, ৬ মে ২০২৬

সবশেষ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ: চীন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বিষয়টি উঠে আসে বেইজিংয়ে চীন ও ইরানের শীর্ষ কূটনৈতিক বৈঠকে।

বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনা করেন। এ সময় ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে চীন সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তার মতে, এখনই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নেওয়া জরুরি, কারণ পরিস্থিতি একটি অত্যন্ত সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সরাসরি সংলাপ হওয়া প্রয়োজন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি চীনের অবস্থানের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে তারা ইরানের ঘনিষ্ঠ সহযোগী।

তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি জানান, তেহরান আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাবে, তবে তারা কেবল ন্যায্য ও পূর্ণাঙ্গ একটি চুক্তি মেনে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *