বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সবশেষ

বিনা খরচে ১০ হাজার প্রবাসীকে মালয়েশিয়া পাঠাবে সরকার!

বিদেশে কর্মসংস্থানের আগে প্রশিক্ষণ ও ভাষাজ্ঞান নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সরকারি উদ্যোগে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, সেখানে কাজ করার উপযোগী দক্ষতাও তাদের অর্জন করতে হবে। বিদেশযাত্রার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এসব কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর ব্যবস্থা নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, দক্ষতা বাড়ানো গেলে বিদেশে কর্মীদের কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করাও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *