শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

প্রবাস থেকে ফিরেছিলেন কয়েক দিন আগে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোশারফের

গাইবান্ধার সাঘাটায় বাড়িতে ফিরে কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মোশারফ হোসেন (৩৫) নামে এক প্রবাসী যুবক। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন রামনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক দিন আগে তিনি দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, বুধবার বিকেলে নিজের ঘরের বৈদ্যুতিক লাইনে সংযোগসংক্রান্ত সমস্যা দেখা দিলে সেটি ঠিক করার উদ্যোগ নেন মোশারফ। এ সময় মেইন সুইচ বন্ধ না করেই বৈদ্যুতিক তারে কাজ করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত মোশারফকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বলেন, মোশারফ দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কয়েক দিন আগেই বাড়িতে ফিরেছিলেন। বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *