রাজধানীর পল্লবীতে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘শুটার আলাল’ নামে পরিচিত সন্ত্রাসী আলালকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ২টা ৩৫ মিনিটে এসআই সালাহউদ্দিন আল-মামুনের নেতৃত্বে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-এফ, এভিনিউ-৪ এলাকার তালতলা বস্তিতে মামুন নামে এক ব্যক্তির বাসার ভাড়াটিয়া আলালের কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে তার কক্ষের ওয়ারড্রপ থেকে MADE IN USA লেখা একটি ৭.৬ SMM মডেলের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলাল (৩৭)-এর বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সে এলাকায় ‘শুটার আলাল’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারিসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।








