মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিবি কার্যালয়ের পাশে ক্রসিংয়ে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল বারী নামে ওই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। ঘটনার পর ওই কাভার্ড ভ্যানের পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

রাজধানীর রমনা থানার ডিবি কার্যালয়ের পাশের ক্রসিংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বারী (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।গুরুতর আহত অবস্থায় রোববার দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘ডিবি কার্যালয়ের পাশে ক্রসিংয়ে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল বারী নামে ওই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। ঘটনার পর ওই কাভার্ড ভ্যানের পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে আহত অবস্থায় ওই মোটরসাইকেল চালককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ‘আমরা নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম পরিচয় জানতে পারি। তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামে। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে ছিল। আমরা তার পরিবারকে খবর দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় একটি তার বার্তা পাঠিয়েছি। ঘাতক কাভার্ড ভ্যানচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *