জর্দানের তত্ত্বাবধানে পরিচালিত সংস্থা ইসলামিক ওয়াকফের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল টাইমস।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির মধ্যে ফের খুলে দেওয়ায় জুমার নামাজ আদায়ে ১ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন পবিত্র এই মসজিদটিতে।
৩৯ বছর বয়সী শরিফ মোহাম্মদ বলেন, ‘জুমার নামাজ আমাদের জন্য ফরজ।
৫৫ বছর বয়সী আহমাদ আম্মার বলেন, ‘এটা এক অবর্ণনীয় অনুভূতি।’
পবিত্র নগরী জেরুজালেমের ওল্ড সিটিতে ইসলাম, ইহুদি ও খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে এসব স্থান বন্ধ রাখা হয়েছিল।
তবে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা পর গত বৃহস্পতিবার এসব পবিত্র স্থান আবারও মুসল্লি ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে মুসল্লিরা এ বছর পবিত্র রমজান মাসেও প্রবেশ করতে পারেননি।








