সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

বাংলাদেশ-ভারত ভিসা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা সংক্রান্ত চলমান জটিলতা দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়ার যে জটিলতা তৈরি হয়েছে, তা শিগগিরই শিথিল হবে বলে তারা আশাবাদী। তার মতে, উভয় দেশের স্বার্থ বিবেচনায় বিষয়টি দ্রুত সমাধানের পথে এগোচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন বা নির্বাচন পরিস্থিতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে।

বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, গঙ্গা চুক্তি এবং সীমান্তবর্তী পুশইন ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ ইতিবাচক অগ্রগতির আশা করছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ ও কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলে শিগগিরই ভিসা ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *