শনিবার, ২৩ মে ২০২৬

বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র আত্মপ্রকাশ

দেশ ও প্রবাসের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বৃহত্তর নোয়াখালীর সাংবাদিকদের সমন্বয়ে নতুন একটি পেশাজীবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে “বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি”। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনের লক্ষ্য পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন নিয়ে কার্যকর ভূমিকা রাখা।

সংগঠনের প্রাথমিক এক বছরের আহ্বায়ক কমিটিতে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিলকে আহ্বায়ক এবং ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনিকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে আয়োজিত পরিচিতি ও আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি, শিক্ষানুরাগী ও বার্সেলোনা গ্রুপের চেয়ারম্যান আবদুল হালিম মানিক। তিনি আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর অনেক সাংবাদিক দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দক্ষতার সঙ্গে কাজ করলেও তাদের জন্য কার্যকর ও সক্রিয় কোনো সমন্বিত প্ল্যাটফর্ম ছিল না। সেই প্রয়োজনীয়তা থেকেই বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের নেতারা জানান, এটি কেবল নামসর্বস্ব কোনো সংগঠন হবে না। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দিতে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। একইসঙ্গে সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকা এবং বৃহত্তর নোয়াখালীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমে শক্তিশালী ভূমিকা রাখাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সোলাইমান হাজারী ডালিম (এখন টেলিভিশন), সবুজ আলম ফিরোজ (দৈনিক ইত্তেফাক), শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান), ফয়সাল মাহমুদ (যমুনা টেলিভিশন), আশরাফুল আমীন (দৈনিক আমার দেশ), আবদুল আজীজ জুয়েল (সময় টিভি), মোজাম্মেল হোসেন (প্রাইম নিউজ), ওয়ালিদ সাকিব (স্টার নিউজ), হারু অর রশীদ (বিডি২৪লাইভ), রাকিব হোসেন আপ্র (একাত্তর টেলিভিশন), আল আমীন ফয়সাল (রেডিও ক্যাপিটাল), জুনাইদ আল হাবিব (দৈনিক কালের কণ্ঠ), আবদুর রাজ্জাক (অর্থ দিগন্ত), সাদ্দাম হোসেন (বিটিভি), সাইফুল ইসলাম (প্রবাসের সাতকাহন), খলিলুর রহমান সোহেল (জিটিভি), মোরশেদ আলম (বাংলাভিশন), আবদুর রহমান (দ্য ডেইলি ক্যাম্পাস), আবদুল্লাহ আল জাহেদ (দৈনিক খোলা কাগজ), মাহমুদ বাপ্পি (প্রবাস কথা), মিফতাহ উদ্দিন গালিব (জিটিভি), রহমত উল্লাহ (সময়ের কণ্ঠস্বর), আবদুল্লাহ আল নোমান (দৈনিক প্রথম আলো), মাহবুবুর রহমান (ঢাকা মেইল), মাসুদ সালেম (এনটিভি), আবুল কালাম (দৈনিক কালবেলা), জায়েদুল হক সোহেল (দেশ টিভি), হোসাইন মাহমুদ (দৈনিক নিরপেক্ষ), আমির হোসেন ফরহাদ (এশিয়া পোস্ট), জাহিদ হোসেন রাজন (এনটিভি), মুহাম্মদ আজহার (দ্য ডেইলি ক্যাম্পাস), মিরাজ উদ্দিন (বিটিভি), আবদুল কবির ফারহান (বণিক বার্তা), ইমরান হোসেন (গ্লোবাল টেলিভিশন), ইমাম উদ্দিন (নোয়াখালী টিভি), মাহবুবুর রহমান (এনপিবি) এবং ইমতিয়াজ (এশিয়া পোস্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *