বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সবশেষ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসা তথ্য এবং পরবর্তী কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনার পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. বাবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়।

সরকারি সূত্রে জানা গেছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশের জবাবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *