মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সবশেষ

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ৬ প্রবাসী বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। আগুনের সময় তারা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ছয়জনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তবে এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দোকানটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ভেতরে অবস্থান করায় তারা বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত আরেক বাংলাদেশিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার কারণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *