সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

ভিড় ঠেকাতে সৌদি প্রবাসীদের ই-পাসপোর্ট বায়োমেট্রিকে নতুন নিয়ম

সৌদি আরবে ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দিতে গিয়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে নতুন নিয়ম চালু করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হবে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রমে আবেদনকারীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় দূতাবাস কার্যালয় এবং আশপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সেবার পরিবেশ সুশৃঙ্খল রাখতে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে।

এখন থেকে বায়োমেট্রিক দিতে ইচ্ছুক আবেদনকারীদের দূতাবাসের নিজস্ব পোর্টালে প্রবেশ করে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তবে যাদের বায়োমেট্রিক দেওয়ার তারিখ ও সময় এরই মধ্যে নিশ্চিত হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন নিয়মে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। তারা আগের নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক দিতে পারবেন।

সেবাগ্রহীতাদের ভিড় কমিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখা এবং প্রবাসীদের সুশৃঙ্খলভাবে সেবা দেওয়ার জন্য দূতাবাসের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *