রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

ন্যাম ভবনের ফ্ল্যাটে সাতক্ষীরার এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে যায়। সেখানে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় পুলিশ।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ নিশ্চিত করেছে।

সম্প্রতি একটি হোটেল কক্ষের ভিডিওকাণ্ডের কারণে আলোচনায় এসেছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন মরিয়ম খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *