ইতালির রাজধানী রোমে অবস্থিত লিটল ফ্লাওয়ার ইংলিশ স্কুলে কেমিস্ট্রি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পর্যায়ে রসায়ন বিষয়ে পাঠদানের জন্য যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক খোঁজা হচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত শিক্ষককে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল কেমিস্ট্রি (কোর্স কোড: ৯৭০১) পড়াতে হবে। এ পদে আবেদনের জন্য রসায়ন বিষয়ে ভালো জ্ঞান, পাঠদানের দক্ষতা এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।
এছাড়া শ্রেণিকক্ষ পরিচালনায় দক্ষতা এবং শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যে অবদান রাখার আগ্রহ থাকতে হবে। ক্যামব্রিজ কারিকুলামে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পেতে পারেন।
কর্মস্থল ও সময়সূচি
প্রতিষ্ঠান: লিটল ফ্লাওয়ার ইংলিশ স্কুল
কর্মস্থল: রোম, ইতালি
পদ: ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল কেমিস্ট্রি শিক্ষক
কাজের ধরন: খণ্ডকালীন (পার্টটাইম)
কর্মঘণ্টা: সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ইমেইল ঠিকানা: LF.PRINCIPAL.ROME@GMAIL.COM
রসায়ন বিষয়ে দক্ষতা, পাঠদানের যোগ্যতা এবং ক্যামব্রিজ কারিকুলামে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।








