যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি নিজেদের সমর্থন জানাতে রাস্তায় নামে সাধারণ মানুষ। খবর আল-জাজিরার।
দেশটির রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজার মানুষের অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশকে ছেড়ে যাওয়ার দাবি জানায়।
এছাড়া মিছিল ও সমাবেশে দেশটির সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষে স্লোগান দিয়ে ইরানিরা যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ এবং বন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।
একই দিনে ইরানের অন্যান্য শহরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।








