রবিবার, ৩ মে ২০২৬

সবশেষ

সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক

সিলেটে আবারও সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একসঙ্গে আটটি প্রাণ। রোববার ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত সবাই নির্মাণশ্রমিক ছিলেন, যারা জীবিকার তাগিদে পথে নেমেছিলেন।

পুলিশ জানায়, শ্রমিকদের বহনকারী পিকআপটি সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন, পরে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় আটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) এবং সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)। বাকি চারজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *