রবিবার, ৩ মে ২০২৬

সবশেষ

জার্মানি থেকে ৫ হাজার নয়, আরও অনেক সেনা সরাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর যে পরিকল্পনার কথা আগে জানানো হয়েছিল, এখন তা আরও বড় পরিসরে বাস্তবায়নের কথা বলা হচ্ছে।

শুরুতে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা শোনা গেলেও ট্রাম্প জানিয়েছেন, বাস্তবে এর চেয়েও বেশি সেনা সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জার্মানিতে তাদের সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনছে এবং সংখ্যাটি ঘোষিত সীমার চেয়ে বেশি হবে।

এর আগে, গত শুক্রবার পেন্টাগন জার্মানি থেকে সেনা কমানোর প্রাথমিক ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইরান ইস্যুকে ঘিরে দুই মিত্র দেশের মধ্যে কিছুটা নীতিগত অমিল দেখা দিয়েছে।

উল্লেখ্য, ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি জার্মানিতেই অবস্থিত। ফলে সেখানে সেনা সংখ্যা কমানো শুধু সামরিক নয়, কূটনৈতিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *