রবিবার, ৩ মে ২০২৬

সবশেষ

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের সহিংস ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ঘটনায় শুধু ঢাকাতেই অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

রোববার (৩ মে) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ৭ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যানাল-১ এর, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সহিংসতা, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সংগঠনটির নেতা আজিজুল হক।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন জমা হলে পরবর্তী বিচারিক কার্যক্রম এগোবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *