বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সবশেষ

ঈদে কত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, সে প্রজ্ঞাপন জারি, ২৩ মের ছুটি বাতিল

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

দীর্ঘ ছুটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ২৩ মে নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সব সরকারি অফিস খোলা থাকবে। আর ২৪ মে, রোববার হবে ঈদের আগে শেষ কর্মদিবস।

তবে সাধারণ ছুটির এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে বিভিন্ন জরুরি সেবাখাতকে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঈদকালীন ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা আলাদাভাবে দেবে বাংলাদেশ ব্যাংক। একইভাবে আদালতের কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি ও অফিস ব্যবস্থাপনা নিয়ে পরে পৃথক নির্দেশনা জারি করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *