সোমবার, ১৮ মে ২০২৬

সবশেষ

শেনজেন ভিসার আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য কড়া সতর্কবার্তা

শেনজেনভুক্ত ইউরোপীয় দেশগুলোর ভিসা আবেদন প্রক্রিয়ায় জাল বা বিকৃত নথি জমা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাস ও হাইকমিশনগুলো।

সোমবার এক যৌথ সতর্ক বার্তায় তারা জানায়, ভিসা আবেদনকারীদের অবশ্যই আসল ও অপরিবর্তিত কাগজপত্র জমা দিতে হবে। কোনো ধরনের ভুয়া তথ্য, জাল নথি বা কারসাজির প্রমাণ মিললে আবেদন সরাসরি বাতিল করা হবে।

মূলত ইউরোপগামী বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে নথি জালিয়াতির প্রবণতা ঠেকাতেই এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।

সতর্কবার্তায় আবেদনকারীদের উদ্দেশে বলা হয়, ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র প্রকৃত এবং মূল নথিপত্র জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না।

দূতাবাসগুলো আরও স্পষ্ট করেছে, শেনজেন ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা বাধ্যতামূলক। তাই প্রতারণামূলক তথ্য বা জাল ডকুমেন্ট ব্যবহারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আবেদন বাতিল হিসেবে গণ্য করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *