বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সবশেষ

পদ ফিরে পেলেন বহিষ্কৃত ঢাবি ছাত্রদল নেতা হামিম

সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতির প্রায় আড়াই মাস পর আবারও দায়িত্ব ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। কেন্দ্রীয় ছাত্রদল তার ওপর আরোপিত সাংগঠনিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী হামিমের অব্যাহতির আদেশ বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে তিনি স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে, চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। তারও কয়েকদিন আগে, ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

শোকজের পর এক ভিডিও বার্তায় হামিম দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *