বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভোটারদের হারানো আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ইইউ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গত দেড় দশক ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের আস্থা পুনরুদ্ধার করাই আসন্ন জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মিলার জানান, নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি এ মুহূর্তে সন্তোষজনক বলে মনে করছে ইইউ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তারা আশাবাদী। তিনি বলেন, নির্বাচনের সবধরনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন—প্রথমবারের ভোটারদের জন্য উপযুক্ত, নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। ভোটকেন্দ্রে তাদের নিয়ে আসার মতো আস্থা ও উৎসাহ তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ ইতালিতে ভয়ংকর মানবপাচার চক্রের মূল হোতা বাংলাদেশি অবশেষে গ্রেফতার

এদিকে বৈঠকে সিইসির পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি নির্বাচন দেখতে চায় ইইউ। সেই লক্ষ্যে প্রায় ১৫০ সদস্যের একটি বড় পর্যবেক্ষক দল তফসিল ঘোষণার পর ধাপে ধাপে বাংলাদেশে আসবে এবং নির্বাচন পর্যবেক্ষণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *