ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ১৭ জানুয়ারি,২০২৬ শনিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি আন্তরিক সমবেদনা জানান।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেল থেকে এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।








