বুধবার, ১৮ মার্চ ২০২৬

মালয়েশিয়ায় প্রবাসী ভোটারদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা: পোস্টাল ব্যালট দ্রুত সংগ্রহ করুন

নির্বাচন কমিশন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রবাসী ভোটার পোস্টাল ভোটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনো ব্যালট পাননি, তারা যেন দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করে তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করেন।
সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত বিবৃতিতে হাইকমিশন জানায়, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বর্তমানে সংশ্লিষ্ট প্রাপকের ঠিকানার নিকটবর্তী পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে।  অনেকক্ষেত্রে ভোটারদের দেওয়া ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়ায় এবং কিছু ক্ষেত্রে প্রাপকের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সরাসরি ব্যালট বিতরণে জটিলতা সৃষ্টি হয়েছে।  ফলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া থেকে প্রায় ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে, যা পুরো প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।
এ প্রসঙ্গে প্রযুক্তি পেশাজীবী ও ইয়ুথ হাব মালয়েশিয়ার সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার বলেন, প্রথমবারের মতো পোস্টাল ভোটে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।  তবে নিবন্ধনের সময় ব্যাপক ফটো সেশন ও প্রচারণা দেখা গেলেও ব্যালট সংগ্রহের পদ্ধতি, ব্যালট পাওয়ার পর করণীয় কিংবা সময়সীমা—এসব বিষয়ে কার্যকর সচেতনতামূলক উদ্যোগ চোখে পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *