পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ দূতাবাস, আম্মান-এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য দূতাবাস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে উক্ত দিনে দূতাবাসে কোনো কনস্যুলার বা প্রশাসনিক সেবা প্রদান করা হবে না।
দূতাবাসের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে পরবর্তী কার্যদিবসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ দূতাবাস, আম্মান, জর্ডান








