মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার দুপুরে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানায় তারা।
এদিকে আজ বিকেলে মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে বিএনপির এমপিরা শপথ নেন। পরে জামায়াত ও স্বতন্ত এমপিরা দুপুর ১২টার দিকে শপথ নেন।








