শুক্রবার, ৬ মার্চ ২০২৬

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপি নেত্রী বেগম মেহেরুন্নেসা হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আলোচনার কেন্দ্রে এসেছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। আসন বণ্টন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেতে যাচ্ছে ৩৫টি আসন। এই মনোনয়নকে ঘিরে দলটির ভেতরে শুরু হয়েছে তৎপরতা ও নানা পর্যায়ের আলোচনা।

এ প্রেক্ষাপটে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর চারবারের নির্বাচিত কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হক।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে মিরপুর–পল্লবী এলাকায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চারবার কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ত রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দলীয় আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চাপের মধ্যেও তিনি দলের কর্মসূচিতে সক্রিয় থেকেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেত্রীদের নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের নীতিনির্ধারণী মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *