বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আরব দেশগুলোর ‘ক্ষোভ’ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরমধ্যে নতুন করে শোনা গেছে দেশটি হরমুজে মাইন স্থাপন শুরু করেছে। আর এ বিষয়টি আরব দেশগুলোর জন্য বেশ জটিল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এতে করে তাদের ক্ষোভ এখন ইরানের দিক থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মিডেল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জ্যাসন ক্যাম্পবেল।

তিনি বলেছেনএতদিন ধরে ইরান হরমুজ বন্ধের যে হুমকি দিচ্ছিল সেটি ছিল মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের বিষয়। কিন্তু এখন হরমুজে মাইন স্থাপন করলে এটি বড় রূপ ধারণ করবে। বর্তমানে হরমুজে আটকে থাকা তেলের ট্যাংকার এবং কার্গো জাহাজগুলো নিকট ভবিষ্যতে সেখান থেকে সরতে পারবে না। কারণ যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত সক্ষমতা নেই ইরানিদের অবরোধ ভেঙে সেখান দিয়ে জাহাজ চালাবে।

আর যুদ্ধের কারণে তৈরি এমন পরিস্থিতি আরব দেশগুলোর মধ্যে আরও হতাশা তৈরি করবে। তিনি আলজাজিরাকে বলেছেন, “এ মুহূর্তে আপনি দেখবেনপ্রথমদিকে আরব দেশগুলোর ক্ষোভ ছিল ইরানের প্রতি। কিন্তু ধীরে ধীরে এখন এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে যাচ্ছে। আরবের সবগুলো দেশ এখন অবকাঠামোগত এবং অর্থনৈতিক উভয় দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্রআলজাজির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *