বুধবার, ১১ মার্চ ২০২৬

ঢাকা দক্ষিণ সিটিতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খুঁজছে এনসিপি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) নির্বাচনে ৭৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইচ্ছুক প্রার্থীদের যোগাযোগের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাটের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডে এবং ২৫ টি সংরক্ষিত মহিলা আসনে জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য সৎ এবং জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুকদের যোগাযোগের আহ্বান করা হচ্ছে।

প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের গুণাবলি ও যোগ্যতার বিষয়টি উল্লেখ করে বলা হয়, জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ থাকলেই তিনি যোগাযোগ করবেন।

আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে সংগঠনটি। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীদের +৮৮ ০১৩২১ ২১৪ ২১৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *